পালিত হচ্ছে `বিশ্ব টেলিযোগাযোগ দিবস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মে বৃহস্পতিবার সারা বিশ্বে পালিত হচ্ছে `ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে ২০১২' (ডব্লিউটিআইএসডি)। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে `তথ্যপ্রযুক্তি খাতে নারী ও তরুণীরা'।১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠান স্মরণে ১৯৬৯ সালের ১৭ মে প্রতিবছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীকালে ২০০৬ সালের নভেম্বরে আইটিইউ সম্মেলনে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালনের সদ্ধিান্ত নেওয়া হয়। ইন্টারনেট, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে।